কাস্টমস কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রামে এক কাস্টমস কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক-সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর উপসহকারী পরিচালক হুমায়ুন কবির গতকাল বুধবার নগরের ডবলমুরিং থানায় মামলাটি করেন। মামলার আসামি মাসুমা আক্তার চট্টগ্রাম কাস্টমস হাউসের অ্যাপ্রেইজার আবুল কালাম আজাদের স্ত্রী। দুদকের উপপরিচালক মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘মাসুমা আক্তারকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তিনি সম্পদ বিবরণী জমা দেন। পরে তদন্ত করে তাঁর ৪৪ লাখ ৮৮ হাজার ১৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ৩৮ লাখ ২৯ হাজার ৩২০ টাকার সমপরিমাণ সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে।’ দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি করা হয়েছে।