প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রংপুরে গতকাল মঙ্গলবার জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের কমিশনার মুজিবুর রহমান। আলোচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফিরোজ শাহ আলম, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবুল কাশেম প্রমুখ। সভার আগে হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।