প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মো. জামাল হোসেন এর উদ্বোধন করেন।এ উপলক্ষে বেপজার সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা হয়। কুমিল্লা ইপিজেডের কাস্টমস বন্ডের সহকারী কমিশনার নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. আবদুস সোবহান, নবনিযুক্ত সহকারী কমিশনার নাসির উদ্দিন আহমেদ, কাস্টমস এজেন্ট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, কুমিল্লা ইপিজেডের বাণিজ্যিক ব্যবস্থাপক মো. আবদুল জব্বার প্রমুখ। সভায় বক্তারা বলেন, সবাই মিলে রাজস্ব দিয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। তবেই সুখী-সমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ গড়া সম্ভব হবে।