কাহালুতে ট্রাকচাপা পড়ে মাদ্রাসার ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুতে গতকাল সকালে ট্রাকের চাপায় আবির হোসেন (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহত আবির কাহালুর মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের রাহেল হোসেনের ছেলে। সে কল্যাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার সময় আবির হোসেন সাইকেলে চড়ে কাহালু-সাতরুখা রাস্তা দিয়ে যাচ্ছিল। আবিরের সাইকেলটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় দ্রুতগামী একটি ট্রাক আবিরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।