কাহালুতে ডাকাত গুলিবিদ্ধ ব্রাহ্মণপাড়া ও শিবচরে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুতে রোববার এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও মাদারীপুরের শিবচরে গত শনিবার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলার পোড়াপাড়া এলাকায় গত রোববার ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে ফুল মিয়া (৩৫) নামে এক ডাকাত আহত হয়েছেন। পুলিশ এ সময় ফুল মিয়া ছাড়াও আব্দুর রশিদ (২৫) নামে আরও এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। ফুল মিয়া ও মজিদের বাড়ি কাহালু উপজেলার শিকড় গ্রামে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামে প্রবাসী শাহজাহান খানের বাড়িতে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গত রোববার নুরুন্নবী নামে এক ডাকাত গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলার সাজঘর গ্রামে।শিবচর (মাদারীপুর): উপজেলার পূর্ব সন্ন্যাসীরচর পাটকান্দি এলাকায় গোকুল কর্মকার ও গ্রাম্য চিকিত্সক অনুকূল কর্মকারের বাড়িতে শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুই বাড়ি থেকে স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় ঝনু মণ্ডল (৩২) নামের এক মহিলা আহত হয়েছেন।