কাহালুতে শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব বন্য প্রাণী দিবস উপলক্ষে বগুড়ার কাহালুতে প্রকৃতি ও বন্য প্রাণী সংরক্ষণ সংস্থার (স্যানো) উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে একটি শোভাযাত্রা বের করা হয়। কাহালু উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মালঞ্চা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাকিম, নারহট্র ইউপির চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার, স্যানোর সভাপতি এ টি এম আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক এম এ কাদের, কাহালু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ অংশ নেন।