কাহালুতে 'বন্দুকযুদ্ধ' পুলিশসহ গুলিবিদ্ধ ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে আন্তজেলা ডাকাত দলের সদস্যদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এ সময় পুলিশের দুই সদস্য ও ডাকাত দলের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের ভাষ্যমতে, গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন আবুবক্কর ছিদ্দিক ও তৌহিদুল ইসলাম। ডাকাত দলের সদস্যরা হলেন ফুলবর ওরফে রনি এবং আবদুল আলীম। কাহালু থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, শনিবার রাত আড়াইটার দিকে ঘোনকালাই সেতুর উত্তর পাশে সংঘবদ্ধ ডাকাত দল অবস্থান নেয়। খবর পেয়ে সেখানে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশের সদস্য আবুবক্কর ও তৌহিদ গুলিবিদ্ধ হন। পরে ফুলবর ও আলীমকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি ছোরা, রামদা ও চাকু উদ্ধার করা হয়েছে।