কায়কোবাদের বাড়িতে পুলিশের তল্লাশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপিদলীয় সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মুরাদনগরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। গতকাল শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ তল্লাশি চলে।এ সময় বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সাংসদ কায়কোবাদ ওই সময় বাড়িতে ছিলেন না।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ সবুর প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে সিআইডির একটি বিশেষ দল সকালে মুরাদনগর থানায় আসেন। তাঁরা মুরাদনগর থানার পুলিশ নিয়ে মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত সাংসদ কায়কোবাদের বাড়িতে তল্লাশি চালান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার একটি তদন্তকাজ করতে সিআইডি তাঁর বাড়িতে যায়। একই সঙ্গে হরতাল সামনে রেখে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়।