কায়সারের তদন্তের অগ্রগতি প্রতিবেদন ১৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৮ জুলাই জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল গতকাল সোমবার রাষ্ট্রপক্ষকে এ নির্দেশ দেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সৈয়দ মো. কায়সারকে আটক রাখার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।গত ১৫ মে সুষ্ঠু তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কায়সারকে গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, সৈয়দ মো. কায়সার জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ভেঙে গেলে শাহ আজিজুর রহমানের নেতৃত্বাধীন বিএনপির যুগ্ম মহাসচিব হন। ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। তিনি ১৯৮৯ সালে কৃষি প্রতিমন্ত্রী হন।