প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী আবদুল মতিন ওরফে জামালকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। গতকাল সোমবার তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু৵নাল-২-এ এই জেরা হয়৷ শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইবু৵নালে হাজির ছিলেন।
আইনজীবী জেরার সময় আবদুল মতিনকে তাঁর জবানবন্দিতে উল্লেখ করা বিভিন্ন স্থানের অবস্থান সম্পর্কে প্রশ্ন করেন। তাঁকে আসামিপক্ষের জেরা শেষে এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইবু৵নাল।