কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষের পথে৷ আজ মঙ্গলবার এই মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগমের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সোমবার এই মামলায় রাষ্ট্রপক্ষের ৩১তম সাক্ষী আজহারুল হককে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার৷ গত রোববার আজহারুল ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছিলেন৷ তাঁর জেরা শেষে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন৷ শারীরিক কারণে জামিনে থাকা কায়সার গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন৷
সুবহানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ বুধবার: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মমতাজ উদ্দিনকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম৷ এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য কাল বুধবার দিন ধার্য করা হয়৷
লতিফকে জিজ্ঞাসাবাদ বুধবার: মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা জািনয়েছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া আবদুল লতিফ তালুকদারকে বুধবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে৷ ১৮ জুন ট্রাইব্যুনাল-১ তাঁকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন৷ ১১ জুন ভোররাতে লতিফকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়৷