কিআনন্দ কর্মশালায় নিবন্ধন করতে চাও?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমাদের সবার প্রিয় কিশোর আলো আয়োজন করতে যাচ্ছে ভাষা, গণিত ও আলোকচিত্র কর্মশালা। আগামী ২৩ ডিসেম্বর বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকার কারওয়ানবাজারে টিসিবি ভবন মিলনায়তনে কিআনন্দ কর্মশালা অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে থাকবে প্রিয় ও গুণী ব্যক্তিত্বদের সঙ্গে আড্ডাসহ নানা চমক।

কর্মশালায় অংশ নিতে আজই নিবন্ধন করতে পারো। তোমাদের মধ্যে যারা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, তারা এই নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের জন্য আসতে হবে প্রথম আলো ভবনের (১৯ কারওয়ান বাজার) দ্বিতীয় তলায়। গতকাল বৃহস্পতিবার নিশ্চই অনেকে নিবন্ধন করেছ। আজ শুক্রবারও সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন চলছে। চাইলে কিশোর-কিশোরীরা অংশ নিতে পারবে।

নিবন্ধনের জন্য সঙ্গে আনতে হবে কিশোর আলোর ডিসেম্বর সংখ্যার ৭৪ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত কুপন। আরও লাগবে এক কপি ছবি, তোমার শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা বেতন বই।

কর্মশালায় প্রথম আলোকে সহযোগিতা করছে ওএসসিএল।