কিউএমজি সাইফুল আলম, ডিজিএফআইয়ের প্রধান তাবরেজ শামস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে মেজর জেনারেল মো. সাইফুল আলমকে এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে পদায়ন করা হয়েছে।
আজ রোববার সেনাসদরের এক আদেশে এই দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার পদায়ন করা হয়। মেজর জেনারেল সাইফুল আলমকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে।
নতুন পদে যোগদানের দিন থেকে তাঁর এই পদোন্নতি কার্যকর হবে। সাইফুল আলম গত বছর থেকে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।
আর তাবরেজ শামস চৌধুরী ১০ পদাতিক বাহিনীর জিওসির দায়িত্ব পালন করছেন।