কিউট-চ্যানেল আই পার্বত্য লোকজ মেলা করা সম্ভব হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে জেলা পরিষদ ও চ্যানেল আইয়ের কিউট-চ্যানেল আই পার্বত্য লোকজ মেলা গতকাল শুক্রবার আয়োজন করা সম্ভব হয়নি। সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতির কারণে শিল্পী ও সরাসরি সম্প্রচারের সরঞ্জাম এসে না পৌঁছায় মেলা স্থগিত করতে হয়েছে। চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রহমান বলেছেন, মেলায় অংশগ্রহণকারী সিলেট, ময়মনসিংহ, কক্সবাজারসহ বিভিন্ন জায়গা থেকে আদিবাসী শিল্পীরা ও ঢাকা থেকে সেলিব্রিটিরা আসার কথা। কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক না হওয়ায় তাঁরা কেউ আসতে পারেননি।