কিউটের প্রতিষ্ঠাতা মাহতাব উদ্দিন মারা গেছেন

দেশের অন্যতম শীর্ষ প্রসাধনসামগ্রী প্রস্তুতকারক শিল্পপ্রতিষ্ঠান কিউট-এর প্রতিষ্ঠাতা কাজী মাহতাব উদ্দিন আহমদ (৬৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাত পৌনে একটার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।
গতকাল বৃহস্পতিবার সকালে আরামবাগ জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা হয়। এরপর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, হ্যান্ডবল ফেডারেশন ও বিকেলে কাঁচপুরে মৌসুমী ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণেও জানাজা হয়। পারিবারিক সূত্র জানায়, আজ শুক্রবার ফজরের নামাজের পর বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল প্রাঙ্গণে শেষ জানাজার পর সেখানে কাজী মাহতাবকে দাফন করা হবে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। এ ছাড়া মৌসুমী গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ কসমেটিক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
কাজী মাহতাব উদ্দিন আহমদ স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।