কিছু অংশ বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নবগঠিত নাজিরহাট পৌরসভা থেকে সুয়াবিল ও মন্দাকিনী মৌজা বাদ দেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। ছবিটি সুয়াবিলের চুরখাঁহাট বাজার থেকে গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নবগঠিত নাজিরহাট পৌরসভা থেকে সুয়াবিল ও মন্দাকিনী মৌজা বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। ওই দুই মৌজার বাসিন্দাদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সুয়াবিলের চুরখাঁহাট বাজারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মুহাম্মদ ফজল আমিন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইসমাইল হোসেন, সুয়াবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম শফিউল আলম প্রমুখ।
সমাবেশে এস এম শফিউল আলম বলেন, ‘আমরা নবগঠিত নাজিরহাট পৌরসভার বিপক্ষে নই। তবে পৌরসভা থেকে সুয়াবিল ও মন্দাকিনী মৌজা বাদ দেওয়ার দাবি জানাচ্ছি।’
মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘পৌরসভা থেকে অবিলম্বে ওই দুটি মৌজা বাদ দিয়ে দ্রুত সুয়াবিল ইউনিয়ন পরিষদের
(ইউপি) নির্বাচন দেওয়া হোক। দীর্ঘদিন ধরে এই ইউনিয়নে নির্বাচন না হওয়ায় সবক্ষেত্রে দীর্ঘসূত্রতা বিরাজ করছে।’