কিছু অসৎ আলেম সরকারের কথায় সুর মেলাচ্ছেন: আমিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী দাবি করেছেন, কিছু স্বার্থান্বেষী অসৎ আলেম ও পীর সরকারের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন। কিন্তু জনগণ তাঁদের বিশ্বাস করে না।গতকাল মঙ্গলবার বিকেলে লালবাগের কার্যালয়ে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা এবং কুমিল্লা ও ফেনী থেকে আসা আলেমরা তাঁর সঙ্গে দেখা করতে গেলে আমিনী এ কথা বলেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আমিনী বলেন, সরকার তিন বছর ধরে একের পর এক কোরআন ও ইমানবিরোধী আইন করে যাচ্ছে, আবার নির্লজ্জের মতো বারবার বলছে, ইসলামবিরোধী কোনো আইন আমরা করিনি, করব না। কিছু স্বার্থান্বেষী অসৎ আলেম ও পীর সরকারের এ কথার সঙ্গে সুর মেলাচ্ছেন। তিনি বলেন, অসংখ্য ইসলামবিরোধী কর্মকাণ্ড করে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য কোনো একটি আইন প্রত্যাহার করে সরকার পার পাবে না।