প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘বাংলাদেশে নারীর অবস্থান একেকটা জায়গায় অসংখ্য রকম উদ্বেগের। নারী নির্যাতন নিয়ে কাজ করার সময় একেক সময় গা শিউরে ওঠে। ভাবি, একটা মানুষের এত দুর্দশা হতে পারে, এত কষ্ট সহ্য হতে পারে!’
গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুলতানা কামাল এসব কথা বলেন।
কুমুদিনী চত্বরের ঝান্ডা হলে কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ আ. হালিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজীব প্রসাদ সাহা, প্রতিভা মুৎসুদ্দি, এম এ জলিল ও অধ্যাপক শাহ নেওয়াজ খন্দকার।