প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, এই মুহূর্তে দেশে কোনো খাদ্য-সংকট নেই। অতীতের যেকোনো সময়ের চেয়ে খাদ্য এখন বেশি মজুদ রয়েছে, যে কারণে দেশে চাল ও গমের মূল্য তুলনামূলকভাবে কম রয়েছে। তবে কিছু কিছু জিনিসের দাম বেশি। কিন্তু অস্বাভাবিক নয়। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে সদর উপজেলার করটিয়ায় সংক্ষিপ্ত এক সভায় এ কথা বলেন।