কিছু প্রতিষ্ঠানে সশস্ত্র আনসার মোতায়েন করা হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাসন কোম্পানি, ইটভাটা, মৎস্যখামার এবং শিল্পকারখানার যেখানে নিয়মিত জনবল, নির্দিষ্ট সীমানাপ্রাচীর ও দপ্তর আছে সেসব প্রতিষ্ঠানে সশস্ত্র আনসার বহাল থাকবে।দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশ ও জনস্বার্থের কথা বিবেচনা করে আনসার ভিডিপি সদর দপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার আনসার সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে সদর দপ্তর থেকে জারি হওয়া এক নির্দেশনায় সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন ছোট প্রতিষ্ঠানে (যেমন খালি জমি, বাড়ি, নির্মাণাধীন বাড়ি, আবাসন কোম্পানি, ইটভাটা, মৎস্যখামার, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার) নিরস্ত্র আনসার সদস্য মোতায়েনের জন্য বলা হয়েছিল। কিন্তু এসব প্রতিষ্ঠান জাতীয় অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখায় আনসার সদর দপ্তর ওই নির্দেশনা কিছুটা সংশোধন করেছে।