কিছু বিশ্ববিদ্যালয়ের অনিয়মের কারণে সুনাম নষ্ট হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তৃতা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ l ছবি: প্রথম আলো
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তৃতা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ l ছবি: প্রথম আলো

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের শিক্ষা খাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু কিছু বিশ্ববিদ্যালয়ের অনিয়মের কারণে অন্যদের সুনাম নষ্ট হয়।
গতকাল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। এবারের সমাবর্তনে চ্যান্সেলরস অ্যাওয়ার্ড পান ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জায়েরা ইসলাম ঊর্মি। এ ছাড়া ১৫ জন শিক্ষার্থী ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড এবং ৩৫ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পান।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এ সময় এসইউবির উপাচার্য অধ্যাপক ইফতেখার গণি চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সভাপতি এ এম শামীম এবং নেপালি রাজ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুশীল কুমার লমসাল প্রমুখ উপস্থিত ছিলেন।