কিছু লোক দেশকে পাকিস্তান বানাতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয়তাবাদের নামে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন। তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘কিছু লোক আছে, যারা দেশকে পাকিস্তান বানাতে চায়। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’ গত বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।