প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মুখমণ্ডল খোলা রেখে হলে ঢুকতে হবে। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্তের কথা জানান উপাচার্য এস এম ইমামুল হক। ২৭ নভেম্বর ‘খ’ ও ‘গ’ ইউনিট এবং ২৮ নভেম্বর ‘ক’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই পর্বে পরীক্ষা হবে। ১ হাজার ৩০০ আসনের বিপরীতে এ বছর মোট ২৭ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গড়ে প্রায় ২২ জন লড়বেন প্রতি আসনের জন্য।