কিছু স্বর্ণালংকার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকেশ্বরী মন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের হার, আট আনা ওজনের একটি স্বর্ণের বালা এবং ছয় আনা ওজনের একটি স্বর্ণের ঝুমকা উদ্ধার করেছে।সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা বলেন, এর আগে ঢাকেশ্বরী মন্দিরে চুরির ঘটনায় মোহাম্মদ গরিবুল্লাহ ওরফে আসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সকালে নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দা গ্রামের রফিকুল ইসলাম ওরফে চান্দু মিয়া ও তাঁর স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে হার, বালা ও ঝুমকা উদ্ধার করা হয়।