কিছু হজ এজেন্সি বিশৃঙ্খলার চেষ্টা করছে: ধর্মমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেছেন, কিছু হজ এজেন্সি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ রকম চলতে থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আজ বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

হজযাত্রী পরিবহনে জটিলতা থাকবে না বলে ধর্মমন্ত্রী মনে করেন।

মতিউর রহমান বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৬ হাজার ৫৫৮ জন হজে যাবেন। এর মধ্যে প্রায় ৯০ হাজার হজযাত্রীর ভিসায় স্ট্যাম্প লাগানো হয়েছে। বাকি ভিসায় দ্রুতই স্ট্যাম্প লাগানো হবে।

ধর্মমন্ত্রী বলেন, হাবের পক্ষ থেকে কিছু অভিযোগ তোলার ২৪ ঘণ্টার মধ্যে তার যৌক্তিক সমাধান দেওয়া হয়েছে।