কিছুদিনের মধ্যেই মুক্তামণি বাড়ি ফিরে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুদিনের মধ্যেই মুক্তামণি পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরে যাবে। সে এখন অনেক ভালো আছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তামণিকে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। তোফা-তহুরার অপারেশনসহ নানা জটিল চিকিৎসায় তাঁরা সফল হয়েছেন।’
সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের শিশুকন্যা মুক্তামণির ডান হাত ফুলে বিকট আকার ধারণ করে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মুক্তামণির চিকিৎসায় ১৪ সদস্যের টিম গঠন করা হয়।