কিডনি ও চক্ষুসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ভাষাশহীদদের স্মরণে প্রায় আড়াই হাজার রোগীকে বিনা মূল্যে কিডনি ও চক্ষুসেবা দেওয়া হয়েছে। কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) উদ্যোগে গতকাল মঙ্গলবার স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান এর উদ্বোধন করেন। হাতীবান্ধা ইউনিয়নের তালিমঘর এলাকায় এ ক্যাম্প হয়। সেখানে কিডনি রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবদুল মালেক মিয়া।