কিডনি দিবস উপলক্ষে ঢাকা মেডিকেলের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি রোগ সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের হয়। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের উদ্যোগে এই শোভাযাত্রাটি আয়োজন করা হয়েছে।

আজ ৯ মার্চ বিশ্ব কিডনি দিবস। দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো-‘স্থূলতা কিডনি রোগ বাড়ায়, সুষ্ঠু জীবনযাপনে সুস্থ কিডনি’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি নেতৃত্ব দেন মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের প্রধান অধ্যাপক মো. নিজাম উদ্দিন চৌধুরী। এতে হাসপাতালের কিডনি রোগ বিভাগের চিকিৎসকেরা, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, নার্সরা ও স্টাফসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

শোভাযাত্রায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ইসমাইল খান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়।