কিডনি দেবে ছোট বোন, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট বোন রাজি হয়েছে কিডনি দিতে। কিন্তু প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না টাকার অভাবে। ছয় ভাইবোনের মধ্যে সবার বড় মো. শাহীনুর রহমান (৩৩) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় দীর্ঘ ছয় মাস হাসপাতালের বিছানায় কাটছে তাঁর জীবন। ঝাপসা হয়ে আসছে পরিবারকে নিয়ে দেখা সব স্বপ্ন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম শাহীনুর বর্তমানে চিকিৎসাধীন ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিগগিরই চিকিৎসা করা সম্ভব না হলে অবস্থার আরও অবনতি হবে। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৫ লাখ টাকা, যা তাঁর পরিবারের পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়। দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে প্রায় নিঃস্ব এ পরিবারটি এখন আর্থিক সহযোগিতা চায়। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শাহাদাৎ হোসেন, হিসাব নম্বর: ৪০০৯-০১৯৬৮৮-৩০০ এবি ব্যাংক, কাকরাইল ব্রাঞ্চ, ঢাকা-১০০০। বিজ্ঞপ্তি।