প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) সব বিদ্যালয়ে শিক্ষার্থীদের কিডনি পরীক্ষার উদ্যোগ নিচ্ছে। গতকাল বুধবার ঢাকার রাজধানী উচ্চবিদ্যালয় থেকে এই কাজ শুরু করেছে নিকডু। প্রথম দিনে বিনা মূল্যে ওই বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর কিডনি পরীক্ষা করা হয়। নিকডুর পরিচালক কাজী রফিকুল আবেদিন বলেন, শিশুদের প্রায় ৫ শতাংশের কিডনির কোনো না কোনো রোগের উপস্থিতি ধরা পড়েছে। যাদের রোগ ধরা পড়েছে, তাদের পরবর্তী চিকিৎসার জন্য নিকডুতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।