কিডনি পাচারকারী চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি পাচারকারী দালাল চক্রের সাইফুল ইসলাম মোল্লা ওরফে দাউদ নামের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একদল সদস্য গতকাল সোমবার রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকুলিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। সাইফুলের (৪২) বাড়ি উপজেলার মোল্লারকুল গ্রামে। রাতেই তাঁকে বাগেরহাট থানায় সাংবাদিকদের মুখোমুখি করা হয়।কিডনি কেনাবেচায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সাইফুল সাংবাদিকদের বলেন, তিনি দাতা ও গ্রহীতাদের পরিচয় করিয়ে দিতেন। এর বিনিময়ে গ্রহীতারা খুশি হয়ে তাঁকে যা পারিশ্রমিক দিতেন, তিনি তা-ই গ্রহণ করতেন। সাইফুল বলেন, এ পর্যন্ত তাঁর সঙ্গে দেশের বিভিন্ন স্থানের শতাধিক আগ্রহী দাতা যোগাযোগ করেছেন এবং তিনি তাঁদের মধ্যে ৩০-৩৫ জনকে কিডনি দানে সহযোগিতা করতে পেরেছেন। সাইফুল আরও বলেন, কিডনি ফাউন্ডেশনের চিকিৎ সক হারুন অর রশিদ, সালাম ও বারডেম হাসপাতালের নূর ইসলাম, সরোয়ার ও গোলজার কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার করে থাকেন বলে তিনি শুনেছেন। বাগেরহাট ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার করা সাইফুল কিডনি পাচারের ঘটনায় কালাই থানায় দায়ের করা একটি মামলার আসামি। সাইফুলসহ ওই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।