কিডনি বিক্রি করায় অসুস্থ হয়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে কিডনি বিক্রি করায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে তাঁর বাবা এ ব্যাপারে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে গৃহবধূর স্বামী দাবি করেছেন, অ্যাপিন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর অসুস্থ হয়ে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ বছর আগে ঢাকার সভারের একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতে গিয়ে শিবগঞ্জের রামপুর ভালুঞ্জা গ্রামের আজিজার রহমানের ছেলে ইনছান আলীর (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই প্রতিষ্ঠানের শ্রমিক রেশমা বেগমের (২৫)। রেশমা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিজিবাড়ইখালী গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। একপর্যায়ে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। রেশমার বাবা অভিযোগ করেন, প্রায় আড়াই মাস আগে জামাই ইনছান আলী তাঁদের জানান, রেশমার অ্যাপিন্ডিসাইটিসের সমস্যা হয়েছে। অস্ত্রোপচারের জন্য তাঁকে ধামরাইয়ের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কিন্তু অস্ত্রোপচারের পর থেকে রেশমা মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়তে থাকেন। সম্প্রতি তাঁকে সাভার থেকে হঠা ৎ করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে চিকি ৎ সাধীন অবস্থায় গত সোমবার রেশমা মারা যান। রেশমার বাবা আব্দুর রাজ্জাক বিকেলে থানায় অভিযোগ করেন, ইনছান অ্যাপিন্ডিসাইটিস অস্ত্রোপচারের কথা বলে কৌশলে রেশমার একটি কিডনি বিক্রি করে দিয়েছেন বলে তাঁর সন্দেহ। তাই রেশমা বারবার অসুস্থ হয়ে পড়তেন। এদিকে, দাফনের জন্য রেশমার লাশ গত সোমবারই স্বামীর বাড়ি রামপুর ভালুঞ্জা গ্রামে নেওয়া হয়। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে লাশের দাফন বন্ধ করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ায় পাঠানো হয়। এরপর গতকাল মঙ্গলবার ইনছান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নেওয়া হয়। সেখানে ইনছান আলী জানান, স্ত্রীর চিকি ৎ সার জন্য তাঁর সামান্য যা সঞ্চয় ছিল, সব শেষ হয়ে গেছে। সাভারে আর খরচ চালাতে না পারায় স্ত্রীকে শজিমেক হাসপাতালে নিয়ে আসেন। এখন মৃত্যুর পর তাঁর শ্বশুর মিথ্যা অপবাদ দিচ্ছেন।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, অভিযোগ পাওয়ার পরপরই লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।