কিডনি ব্যবসা প্রসঙ্গে বারডেমের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্রে কিডনি বেচাকেনাসংক্রান্ত প্রতিবেদন ও সম্পাদকীয় প্রসঙ্গে বারডেম কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার লিখিত বক্তব্য দিয়েছে। এতে বলা হয়েছে, বারডেম কর্তৃপক্ষের ভাষ্য না নিয়ে একতরফাভাবে অন্যান্য হাসপাতালের সঙ্গে বারডেমকে জড়িয়ে প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশ করা দুঃখজনক। বক্তব্যে দাবি করা হয়, নিয়ম অনুযায়ী বারডেম হাসপাতাল কিডনিগ্রহীতা ও দাতার শারীরিক ও মানসিক পরীক্ষা করার পাশাপাশি সম্পর্কের দলিল সংরক্ষণ করে। এই হাসপাতালে কিডনি প্রতিস্থাপনে দালাল বা তৃতীয় পক্ষের সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। বক্তব্যে আরও বলা হয়েছে, বারডেম কর্তৃপক্ষ কিডনি ব্যবসাকে মানবতাবিরোধী বলে মনে করে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হোক, তা চায়।