কিডনি ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবদেহের কিডনি ও লিভার ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি শেখ ফজুলল করিম সেলিমের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, এম এ মান্নান, মতিউর রহমান, আনোয়ার হোসেন, নাজমুল হাসান, মুরাদ হাসান ও জেড আই এম মোস্তফা আলী অংশ নেন। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, আইনে নিকট আত্মীয়কে কিডনি দান করার বিধান আছে। এ নিয়ে রীতিমতো ব্যবসা চলছে। পত্রিকায় খবর বের হয়েছে, কিডনি নিয়ে একটি চক্র কাজ করছে। স্থায়ী কমিটি মন্ত্রণালয়কে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।এ ছাড়া সভায় ওষুধের মান নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ অনুসরণ না করে যেসব প্রতিষ্ঠান ওষুধ উ ৎ পাদন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।