কিডনি মিলেছে, অস্ত্রোপচারের টাকা মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বীরহলী গ্রামের মোস্তাফিজুর রহমানের (৪০) দুটি কিডনিই অচল হয়ে গেছে। তাঁর বোনেরা তাঁকে কিডনি দিতে চান। কিন্তু অর্থাভাবে তা প্রতিস্থাপন করাতে পারছেন না এই ক্ষুদ্র ব্যবসায়ী।

মোস্তাফিজুরের পরিবার জানায়, মোস্তাফিজ পীরগঞ্জ পৌর শহরে মুদি দোকানের সাহায্যে সংসার চালিয়ে আসছিলেন। গত বছরের ডিসেম্বরে কিডনি নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ার পর চিকিৎসা করতে গিয়ে সহায়-সম্পদ নিঃশেষ হয়ে গেছে তাঁর। আত্মীয়স্বজনের সহায়তা ও ধারদেনায় এত দিন ধরে ডায়ালাইসিস করে বেঁচে আছেন তিনি। ঢাকার কিডনি ফাউন্ডেশনের চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী কিডনি পাওয়া গেলেও এখন তা প্রতিস্থাপনের টাকা জোগাতে পারছে না মোস্তাফিজের পরিবার। তাই অসহায় পরিবারটি তাকিয়ে আছে সমাজের দানশীল ব্যক্তিদের দিকে।

মোস্তাফিজকে সহায়তা পাঠানোর ঠিকানা: আজহারুল ইসলাম, সঞ্চয়ী হিসাব-৬২০৪, অগ্রণী ব্যাংক, পীরগঞ্জ শাখা। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।