কিডনি রোগীদের বিনা মূল্যে পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ইস্ট ভার্জিনিয়া মেডিকেল স্কুলের ইন্টারনাল মেডিসিনের অধ্যাপক এবং পোর্টসমাউথ রেনাল সেন্টারের কিডনিবিষয়ক উপদেষ্টা আলী আজম চৌধুরী বাংলাদেশের কিডনি রোগীদের বিনা পারিশ্রমিকে পরামর্শ দেবেন। আগামী ২০, ২২, ২৫, ২৭ ও ২৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে এ পরামর্শ দেওয়া হবে। পরামর্শ নিতে ইচ্ছুক রোগীদের ৯৬১২৩৪৫, ০১৬১৮৮০০০৮৮ এই নম্বরে যোগাযোগ করে নাম নিবন্ধন করতে হবে। বিজ্ঞপ্তি।