কিডনি রোগীদের সেবায় টিস্যু টাইপিং ল্যাব চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি প্রতিস্থাপন করতে হবে, এমন রোগীদের সেবা দিতে ফার্স্ট ল্যাব নামের একটি টিস্যু টাইপিং ল্যাব চালু হয়েছে। দেশে বর্তমানে আটটি প্রতিষ্ঠানে বছরে প্রায় ১২০টির মতো কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে। কিন্তু সেই তুলনায় কিডনি বা যেকোনো অঙ্গ প্রতিস্থাপনের জন্য জরুরি টিস্যু টাইপিং ও ক্রস ম্যাচিং পরীক্ষার সুযোগ অপ্রতুল। দু-একটি প্রতিষ্ঠানে টিস্যু টাইপিংয়ের ব্যবস্থা থাকলেও প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হয় মাসের পর মাস। এই দীর্ঘ সময়ে যেমন কিডনি রোগীদের ডায়ালাইসিস বাবদ অনেক টাকা খরচ করতে হয়, তেমনি রোগীর অবস্থাও হয়ে পড়ে সংকটাপন্ন। রাজধানীর বাংলামোটরে অবস্থিত ফার্স্ট ল্যাব ২৪ ঘণ্টায় টিস্যু টাইপিং ও ক্রস ম্যাচিং পরীক্ষার প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করেছে।এ ছাড়া প্রতিস্থাপনের পর কিডনি বিকল হওয়ার একটি বড় কারণ রোগীর দেহে সাইটোমেগালো ভাইরাসের সংক্রমণ। এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী চিকিৎসা থাকলেও সময়মতো ডায়াগনোসিসের অভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। ফার্স্ট ল্যাব দেশে প্রথমবারের মতো সাইটোমেগালো ভাইরাস চিহ্নিত করার ব্যবস্থাও শুরু করেছে। সংশ্লিষ্ট রোগীরা ০১৭৪৫৯৯৯৯৯০ ও ৯৬১৩৩৮৯ নম্বরে যোগাযোগ করে এ বিষয়ে আরও তথ্য জানতে পারবে। বিজ্ঞপ্তি।