কিডনি হারিয়ে পরীক্ষা দেওয়া হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটে যুবকদের হামলায় আহত পাবনার আটঘরিয়া উপজেলার মোশারফ এবার আর এসএসসি পরীক্ষাই দিতে পারেনি। ক্ষতিগ্রস্ত কিডনিটি কেটে ফেলতে হওয়ায় এখন সে বিছানায়। দরিদ্র ঘরের মেধাবী ছেলেটি পরীক্ষা দিতে না পারায় ভেঙে গেছে পরিবারটির স্বপ্নও। কিন্তু এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ!কবি বন্দে আলী মিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র মোশারফ হোসেনের এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত ২৪ জানুয়ারি পাশের বিদ্যালয়ের মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা তাকে ছুরিকাঘাত করে। এতে তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। মোশারফের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন জানান, বখাটেদের ছুরিকাঘাতে কিডনি নষ্ট হওয়ায় এ বছর ছেলেটির আর পরীক্ষাই দেওয়া হয়নি। কিন্তু রহস্যজনক কারণে এখনো কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। মোশারফের পরিবার সূত্রে জানা যায়, ছুরিকাঘাতে মোশারফের একটি কিডনি নষ্ট হওয়ায়, তা কেটে ফেলতে হয়েছে। গত শুক্রবার তাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। চিকিৎ সকের পরামর্শে সে বিশ্রামে আছে। পরীক্ষা দিতে না পেরে শুধু চোখের পানি ফেলছে। মোশারফের নানা আবদুল কাদের জানান, ঘটনার পরই তিনি পাবনা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের গিয়াস, শিমুল ও হিরক নামে তিন যুবককে আসামি করে মামলা করেছেন। তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ। মানষির কাছ থেন চায়াচিন্তা নাতিডাক পাড়াতেছিলাম। আমারে সব সাদ লস্ট হয়া গেছে।’প্রতিবেশী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস মোল্লা বলেন, ‘ছেলেটি খুবই ভদ্র ও মেধাবী। অনেক কষ্ট করে পরিবারটি তার পড়ালেখা চালাচ্ছিল। আমরা দোষীদের বিচার চাই।’মামলার তদন্ত কর্মকর্তা ও আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, আসামিরা পালাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি।