কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির বৃত্তির ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৯৭৭ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।
রাজধানীর পল্টনে ক্রীড়া পরিষদ ভবনের একটি রেস্টুরেন্টে গত রোববার ফল ঘোষণা করা হয়। এ সময় সোসাইটির চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম ফজলুল হক, মহাসচিব দৌলত দায়েন রাফে উপস্থিত ছিলেন।
গত ১৮ ডিসেম্বর ঢাকা মহানগরীতে নয়টি কেন্দ্রসহ দেশের কয়েকটি জেলায় এই সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞপ্তি।