প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ‘রোটারি ইন্টারন্যাশনাল স্কুল’ নামের একটি কিন্ডারগার্টেন স্কুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা গ্রামে অবস্থিত ওই স্কুল উদ্ধোধন করেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম বলেন, ফিজিক্যাল বইকে ইলেকট্রনিকস বইয়ে রূপান্তরিত করা হচ্ছে। ভবিষ্যতে মাল্টিমিডিয়ার সাহায্যে সিনেমার মতো বই প্রদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে দেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের সাংসদ আবদুর রহমান। সভাপতিত্ব করেন বোয়ালমারীর ইউএনও মো. সহিদুজ্জামান।