কিবরিয়া হত্যা: বিস্ফোরক মামলায় আরিফুলের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যায় ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পেয়েছেন সিলেটের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী। আজ রোববার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১ থেকে তিনি ১৫ দিনের এই জামিন পান।

আদালত সূত্রে জানা গেছে, আরিফুল হক চৌধুরীর আইনজীবী মঞ্জুর উদ্দিন শাহীন আসামির অনুপস্থিতিতে আজ রোববার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১ আদালতে ১৫ দিনের জামিন চেয়ে আবেদন করেন। আরিফুল হক চৌধুরীর নিজের ও তাঁর মায়ের অসুস্থতার বিবরণ দিয়ে আদালতে এ আবেদন করেন আইনজীবী। পাশাপাশি তাঁর আইনজীবী উচ্চ আদালত থেকে পূর্বে ১৫ দিনের জামিন পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন আদালতকে। শুনানি শেষে আদালতের বিচারক মো. আতাবুল্লাহর সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর ১৫ দিনের জামিন মঞ্জুর করেন।
হবিগঞ্জের সরকারি কৌঁসুলি সিরাজুল হক চৌধুরী এ জামিনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হক সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। ওই মামলাটি সিলেট বিশেষ ট্রাইব্যুনালে চলমান আছে। একই ঘটনায় বিস্ফোরক মামলাটি চলছে হবিগঞ্জ জেলা জজ আদালতে।