প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তি কাশেম বিল্লাহ ওরফে নোমান (৩৫) ও তাঁর বড় ভাই আরিফ বিল্লাহকে (৪২) রিমান্ডে নিতে পুলিশের আবেদনের শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে।হবিগঞ্জের বানিয়াচং থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার আসামিদের হবিগঞ্জ আমলি আদালতে হাজির হয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। পাশাপাশি হবিগঞ্জ সদর থানার পুলিশ এই আসামিদের কিবরিয়া হত্যার ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় আবেদনের শুনানির দিন রোববার ধার্য করেছেন।বানিয়াচং থানার পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার পূর্ব পুকরা গ্রামে অভিযান চালিয়ে কিবরিয়া হত্যা মামলায় ওই দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করে। তাঁরা নিজেদের জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য বলে দাবি করেন।