কিবরিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে প্রয়াত এই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ, কোরআনখানি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।সকালে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়াসহ তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।এ উপলক্ষে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বিকেলে জাতীয় গণতান্ত্রিক লীগ কল্যাণপুরের কার্যালয়ে এবং লালমাটিয়ায় বাংলাদেশ নারীমুক্তি আন্দোলন পৃথক আলোচনা সভার আয়োজন করে।