কিয়ামত না হলে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহামঞ্চদ নাসিম বলেছেন, কিয়ামত না হলে আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে। এই নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বাধীন ছোট আকারের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না।
গতকাল শুক্রবার নাটোরের কানাইখালী বাসস্ট্যান্ডে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাংসদ আবদুল কুদ্দুস, জুনায়িদ আহমেদ প্রমুখ।
মোহামঞ্চদ নাসিম বলেন, সংবিধানের ৫৭ (৩) ধারা অনুসারে বর্তমান প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এর কোনো ব্যতিক্রম হবে না। বিরোধদলীয় নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি শেখ হাসনািকে ভয় পান কেন? শেখ হাসিনা আপনার কলিজায় হাত দিয়েছেন, তাই ভয় পান?’ নাসিম আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ অন্ধকারে ডুবে যাবে।