প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় কোরআন তিলাওয়াতে প্রতিভা অন্বেষণে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুমা এনায়েতপুর বড় মসজিদ চত্বরে এ প্রতিযোগিতা হয়। স্থানীয় মসজিদের খতিব মাওলানা মীর জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবক চান মিয়া জোয়াদ্দার, জ্যোতির্বিজ্ঞানী এফ আর সরকার, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, মাওলানা আবদুল আওয়াল প্রমুখ। প্রতিযোগিতায় বেলকুচি ও এনায়েতপুর থানার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ্রতিযোগী অংশ নেয়।