কিরিচ বাবুলের জামিন নামঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক ওরফে কিরিচ বাবুলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী শুনানি শেষে এই আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বাকলিয়া থানার একটি চাঁদাবাজির মামলায় কিরিচ বাবুলকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অন্যদিকে এই মামলায় তার জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক কারাফটকে জিজ্ঞাসাবাদ এবং জামিন আবেদন নাকচ করে দেন। পুলিশ জানায়, কিরিচ বাবুলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জবরদখলসহ নগরের বাকলিয়া ও চকবাজার থানায় ২৪টি মামলা রয়েছে। ৫ সেপ্টেম্বর কিরিচ বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ।