কিশোর আলো ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোরদের জন্য প্রথম আলোর মাসিক ম্যাগাজিন কিশোর আলোর ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের যাত্রা শুরু হলো। মূলত ছবি তোলা ও চলচ্চিত্র তৈরির বিষয়ে আগ্রহী কিশোর-কিশোরীদের জন্য একটি মঞ্চ তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু এই ক্লাবের।

ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইনিং—মূলত এই চার ক্যাটাগরিতে অনলাইনে আবেদনের ওপর ভিত্তি করে আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। সেখান থেকে ৭৮ জনকে সদস্য হিসেবে বেছে নেওয়া হয়।

 গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে হলরুমভর্তি কিশোর-কিশোরীদের উদ্দেশে চলচ্চিত্রনির্মাতা রেদোয়ান রনি বলেন, ‘আমাদের দিনে ফিল্ম মেকিং কিংবা ছবি তোলার বিষয়ে আলোচনা করার জন্য কোনো লোক পাওয়া যেত না। সেই হিসেবে আজকের তোমরা অনেক ভাগ্যবান, কেননা তোমরা এতগুলো ছেলেমেয়ে এই বয়সেই একত্র হতে পেরেছো ফিল্ম আর ফটোগ্রাফি নিয়ে আলোচনা করার জন্য।’

দেশবরেণ্য আলোকচিত্রী প্রীত রেজা, কিশোর আলোর সম্পাদক ও লেখক আনিসুল হকও শোনান তাঁদের জীবনের অভিজ্ঞতা, কীভাবে নিজের আগ্রহের বিষয়কে শত বাধা সত্ত্বেও আঁকড়ে ধরে রাখতে হয়। অসম্পূর্ণ শিক্ষাজীবন ছেড়ে ফটোগ্রাফারের জীবন বেছে নেওয়া এবং তারপর আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সাফল্যের কথা শোনান মালয়েশিয়ার জেফ ভুন ও হংকংয়ের অ্যালিসন চ্যান।

অনুষ্ঠানে বক্তা এবং অতিথি হিসেবে আরও ছিলেন প্রথম আলোর চিফ ফটোগ্রাফার জিয়া ইসলাম, ডেপুটি চিফ ফটোগ্রাফার কবির হোসেন, ফটোসাংবাদিক সুমন ইউসুফ, খালেদ সরকার ও প্রথম আলোর গ্রাফিক্স ইনচার্জ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য ছাড়াও কয়েকটি স্বল্প্যদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী হয়।