কিশোর আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার রুবি কলোনিতে গতকাল মঙ্গলবার সকালে ব্যাটারি বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। আহত কিশোর মো. জুয়েলকে (১৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ হাতের তিনটি আঙুল ও কবজি জখম হয়েছে। জুয়েল জানায়, গাড়িতে ব্যবহৃত ব্যাটারি দিয়ে ঘরে লাইট জ্বালাত সে। সকালে লাইট জ্বালানোর সময় বিস্ফোরণে সে আহত হয়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ বলেন, ‘আমরা প্রথমে ককটেল বিস্ফোরণ ভেবে সেখানে যাই। পরে ব্যাটারি বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত হই।’