কিশোর-কিশোরী যুবমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উঠছি বেড়ে আমি, দেহ-মনকে জানি’—এ স্লোগান সামনে রেখে রংপুর নগরে গতকাল মঙ্গলবার কেরামতিয়া উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কিশোর-কিশোরী যুবমেলা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। মেলায় নয়টি স্টল স্থান পায়। একটি ব্যানারে কিশোর-কিশোরীরা ‘বাল্যবিবাহ করব না’, ‘বাল্যবিবাহ রোধ করব’, ‘সময়ের আগে বিয়ে করব না’—এ জাতীয় মন্তব্য লিখেছে। এ ছাড়া ক্রিকেট, ফুটবলসহ নানা গ্রামীণ খেলার আয়োজন ছিল মেলা প্রাঙ্গণে।