কিশোর চারুকলা উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকীতে কিশোর চারুকলা উৎসব গতকাল শুক্রবার বিকেলে ফুলকি মিলনায়তনে শুরু হয়েছে। চার দিনব্যাপী এই উৎসবে শিশু-কিশোরদের চারুকলাবিষয়ক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে এই উৎসবের উদ্বোধন করেন শিল্পী অধ্যাপক আবুল মনসুর। তিনি শিশু-কিশোরদের কাছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন ফুলকির সচিব কবি সাংবাদিক আবুল মোমেন। পরে শিল্পী নাজলি লায়লা মনসুর কর্মশালা পরিচালনা করেন।
এর আগে শিশু-কিশোরদের সম্মেলক গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।